নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতভর ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা মহসিন মিয়া ওরফে মহসিন সিপাহী (৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ফয়েজ আহম্মেদ (৫০) এবং কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগ সদস্য মো. আরাফাত (৩৩)। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
মতামত