সারাদেশ

শ্রীপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৩৬

 মাগুরার শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে এলাকায় মাদক নির্মূল, সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিকাশ প্রতারণা রোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় আরও বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন এবং বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস। এছাড়াও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা সভায় অংশ নিয়ে স্ব-স্ব এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

সভায় বক্তারা উপজেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।