ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা রিটার্নিং কর্মকর্তা শাহ আজিজের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর উল্লাহ ও সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলীয় নেতৃবৃন্দ বলেন, আমরা এক বীর বিক্রমের আদর্শের সৈনিক। ইনশাআল্লাহ, জনগণের রায়ে এবার বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে। এসময় তারা লালমোহন ও তজুমদ্দিনবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
মতামত