সারাদেশ

শেরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

প্রিন্ট
শেরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:০৮

 শেরপুরে সাধারণ মানুষের হৃদরোগ সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের শেরে বাংলা সড়ক সংলগ্ন পুরাতন গরুহাটি রোডে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার, ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে রোগী দেখেন ঢাকার প্রখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এম. বদরুজ্জামান এবং ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুরের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, হার্ট কেয়ার বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও প্রভাষক মলয় চাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষকে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে এবং উন্নত চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দিতেই নিয়মিত এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।