ইনকিলাব মঞ্চের তরুণ ও লড়াকু প্রাণ শরীফ হাদি আর নেই। যার কণ্ঠে রাজপথ কেঁপে উঠতো ন্যায়ের দাবিতে, সেই কণ্ঠ আজ চিরতরে স্তব্ধ। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে শুরু করে সহযোদ্ধাদের মাঝে। রাজপথের সেই চেনা মুখটি আর নেই। নেই সেই দৃপ্ত কণ্ঠস্বর, যা ইনকিলাব মঞ্চের প্রতিটি আন্দোলনে জোগাতো সাহস। শরীফ হাদি এক অদম্য তরুণের নাম, যিনি সময়ের স্রোতে গা না ভাসিয়ে লড়াই করতে চেয়েছিলেন একটি সুন্দর আগামীর জন্য। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই আগামীর সূর্য আর দেখা হলো না তার।
শরীফ হাদি চলে গেছেন, কিন্তু তার আদর্শ আর ত্যাগ ইনকিলাব মঞ্চের প্রতিটি কর্মীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। এই শোক কাটিয়ে উঠে তার সহযোদ্ধারা কি পারবে তার স্বপ্নের সেই ইনকিলাবকে পূর্ণতা দিতে সময় হয়তো সেই উত্তর দেবে।
বিপ্লব আর ইনকিলাবের স্বপ্নে বিভোর ছেলেটি চলে গেছেন না ফেরার দেশে। তবে রেখে গেছেন তার অসমাপ্ত কাজ আর রাজপথের লড়াকু স্মৃতি। শরীফ হাদির এই বিদায় কেবল একটি প্রাণ হারানো নয়, বরং তারুণ্যের এক বিশাল শূন্যতা।
মতামত