সারাদেশ

ওসমান হাদির ইন্তেকালে মাসুদুজ্জামানের গভীর শোক ও দুঃখ প্রকাশ

প্রিন্ট
ওসমান হাদির ইন্তেকালে মাসুদুজ্জামানের গভীর শোক ও দুঃখ প্রকাশ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ১২:১০

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এর প্রার্থী মাসুদুজ্জামান। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। আল্লাহ তায়ালা যেন তাঁর এই অকাল মৃত্যুকে শহীদি মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাদির পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদিগত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন । উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেন।