রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ দেশের মানুষ পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের নিকটবর্তী একটি প্রতিবেশী দেশ। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থাভাবে সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। এই ধরনের উদ্যোগের মাধ্যমে তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজিত এই ফ্রি আই ক্যাম্পে চিকিৎসক, সমাজসেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক রোগী অংশ নেন। শত শত মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
মতামত