সারাদেশ

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রিন্ট
জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত : ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪১

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার এক বছর মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক, ইমন মালুমকে সদস্য সচিব এবং নূর জামাল হাসানকে মুখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নেছার উদ্দিন, সিনিয়র সংগঠক পদে মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু) ও দপ্তর সম্পাদক পদে মো. পিয়াল দায়িত্ব পেয়েছেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর জাহিদুল হক বাঁধন জানান, নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে শক্তিশালী ও জনমুখী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সদস্য সচিব ইমন মালুম ও মুখ্য সংগঠক নূর জামাল হাসান।