শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা রোড এলাকায় জামায়াতে ইসলামী ফতুল্লা থানা শাখা আয়োজিত এক সমাবেশ ও গণমিছিল থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অনতিবিলম্বে এই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ফতুল্লা থানা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মতামত