নেত্রকোনার বারহাট্টায় শিশু স্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বর্ণাঢ্য এক শীত উৎসব ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার রোজবাড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউল হক ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আক্কাস আলী সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি, ছানোয়ার হোসেন ঠাকুর সাবেক চেয়ারম্যান, বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ। মাসুদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। অধ্যাপক আব্দুস শহীদ খান পরিচালক, রোজবাড কিন্ডারগার্টেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ বাবুল, নির্বাহী সদস্য আনিসুল আলম শামীম, মোখলেছুর রহমান খান এবং অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিশুদের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানান।
মতামত