সারাদেশ

শেরপুরে ফিউচার ক্যাডেট মেধাবৃত্তির পুরস্কার বিতরণ: সেরা শিক্ষার্থী পেল ল্যাপটপ

প্রিন্ট
শেরপুরে ফিউচার ক্যাডেট মেধাবৃত্তির পুরস্কার বিতরণ: সেরা শিক্ষার্থী পেল ল্যাপটপ

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৩০

শেরপুরে ফিউচার ক্যাডেট একাডেমির উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের খরমপুর একাডেমি প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন এক্স-ক্যাডেট ফয়সাল আহম্মেদ।

অনুষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে পরীক্ষার সেরা শিক্ষার্থী নাফিউ হাসান তায়্যিবকে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ উপহার দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তারিক জামিল ও খালিদ সাইফুল্লাহ আয়ানসহ প্রথম ১৩ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে ও প্রতিযোগিতামূলক যুগে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ফিউচার ক্যাডেট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মানসম্মত শিক্ষা ও মেধার মূল্যায়নে এমন আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরা।