নারায়ণগঞ্জের বন্দরে ৫৫ পিস ইয়াবাসহ রুমা আক্তার রোমানা (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার উইলসন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুমা ওই এলাকার কামাল মিয়ার স্ত্রী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুমা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়ার নেতৃত্বে একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত রুমাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত