সারাদেশ

বন্দরে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৮

বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মদনপুর ইউনিয়ন যুবলীগের সহ- সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত যুবলীগ নেতা জসিম উদ্দিন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং  মামলায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত যুবলীগ  নেতা জসিম উদ্দিন সহ তার দোসররা সন্ত্রাসী হামলা চালায়।