সারাদেশ

রংপুরে সংসদ নির্বাচন ও গণভোটের গণবিজ্ঞপ্তি জারি

প্রিন্ট
রংপুরে সংসদ নির্বাচন ও গণভোটের গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:১২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট উপলক্ষে রংপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনী তফসিলের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত সময়সূচী জানানো হয়।

মনোনয়নপত্র জমার শেষ তারিখ: ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

৫ থেকে ১১ জানুয়ারি আপিল এবং ১২ থেকে ১৮ জানুয়ারি নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে। রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক), রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ), রংপুর-৩ (সদর ও সিটির আংশিক), রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা), রংপুর-৫ (মিঠাপুকুর) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (সহকারী রিটার্নিং কর্মকর্তা) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।