নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেন্টু (৩৯), আমির হোসেন (৩৩), সবুজ মিয়া (৩৭) ও ইব্রাহিম মিয়া (৩২)। তারা সোনারগাঁ, মুন্সিগঞ্জের গজারিয়া এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
মতামত