সারাদেশ

বন্দরে আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৬

নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে বিল্লাল হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিল্লাল বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক এবং চাপাতলী এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্দর খেয়াঘাট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় বিল্লাল হোসেন জড়িত ছিলেন। ওই হামলায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা (নং- ১১(৯)২৪) দায়ের করা হয়েছিল।

বন্দর থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।