সারাদেশ

বালিয়াডাঙ্গীতে কবরস্থান থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে কবরস্থান থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি পরিত্যক্ত কবরস্থান থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থান এলাকায় অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এমএম ও একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস দমনে জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।