সারাদেশ

শুরু হলো ১০ ভোটের গাড়ির যাত্রা: দেশব্যাপী চলবে সচেতনতা প্রচার

প্রিন্ট
শুরু হলো ১০ ভোটের গাড়ির যাত্রা: দেশব্যাপী চলবে সচেতনতা প্রচার

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ১০টি বিশেষ সুপার ক্যারাভান বা ভোটের গাড়ি। সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। তিনি তরুণ ও নতুন ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটারদের জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটে অংশ নিতে হবে। দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি এই সনদ গৃহীত হলে দেশ দীর্ঘ মেয়াদে নিরাপদ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক নজরে ভোটের গাড়ির কার্যক্রম সংখ্যা ১০টি সুপার ক্যারাভান। দেশের ৬৪ জেলা ও ৩০০টি উপজেলা।

ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি, নির্বাচন ও গণভোটের তথ্য প্রচার এবং সৎ প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করা।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ইসি সচিব শফিউল আজিম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।