সারাদেশ

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

প্রিন্ট
রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৫০

বিজয়ের মাস উপলক্ষে রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা আয়োজিত এই বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন। সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আকতার পলির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদ।

উঠান বৈঠকে নারী উদ্যোক্তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির কাছে তাদের বিভিন্ন প্রত্যাশার কথা জানান। এ সময় বিএনপি নেতারা নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এবং তাদের অধিকার আদায়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং নারী উদ্যোক্তা খয়গুন নাহার জলিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।