নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এ দেলোয়ার হোসেন (৫৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং কুচিয়ামাড়া এলাকার মৃত আনোয়ারুল মিয়ার ছেলে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে গত নভেম্বর মাসে দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার কুচিয়ামাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানার নিয়ে একটি ঝটিকা মশাল মিছিল বের করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের শনাক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত