সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব কার্বন পিউরিফিকেশন ইটভাটা: নতুন আশার আলো

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব কার্বন পিউরিফিকেশন ইটভাটা: নতুন আশার আলো

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪৪

ঠাকুরগাঁও ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস থেকে পরিবেশকে রক্ষা করতে ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পরিবেশবান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্ট।

 প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য বিবেচনায় নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত এম.এ ব্রিকস-৩ ইটভাটায় এই আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। সাধারণত ইটভাটা থেকে নির্গত মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রাস অক্সাইড মানবদেহ ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এই ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে নিজের ভাটাটিকে পরিবেশবান্ধব মডেলে রূপান্তর করেছেন তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম জুয়েল। ধোঁয়া পরিশোধন: বিশেষ প্লান্টের মাধ্যমে ভাটার কালো ধোঁয়া ও রাসায়নিক গ্যাস ফিল্টার করা হয়। ক্ষতিকর কার্বন ও গ্যাস বাতাসে ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। মালিকপক্ষ জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারে ইতিমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

 মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ বিশেষজ্ঞরা এই আধুনিক ইটভাটাটি পরিদর্শন করেন। তারা জানান, উত্তরের এই জেলায় এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত। যদি এই মডেল সফল হয়, তবে জেলার অন্যান্য ইটভাটা মালিকরাও এটি অনুসরণ করতে উৎসাহিত হবেন, যা সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখবে।