সারাদেশ

শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন

প্রিন্ট
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৬

মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম।

সভায় বক্তারা প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম আগামী ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাথী খাতুন, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাস ও অর্থ সম্পাদক কাকলী বেগমসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।