নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মফিজসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ (৫৬), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল মিয়া (৩৭), সুজন মিয়া (৩৭) ও হোসেন আলী (৩০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নাশকতার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আওয়ামী লীগ নেতা মফিজ ও যুবলীগ নেতা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে, উপজেলার মঙ্গলখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সুজন ও হোসেন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মতামত