সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কম্বল বিতরণ

প্রিন্ট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কম্বল বিতরণ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৫৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তীব্র শীতে বিপর্যস্ত এক হাজার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার পৃথক তিনটি স্থানে সংস্থার উদ্যোগে এবং বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ শাফী মুহাম্মদ আব্দুল বারীর তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবিক সহায়তা তীব্র শীতে কাবু উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষদের কিছুটা স্বস্তি দিতে এক হাজার পিস উন্নত মানের কম্বল ও চাদর বিতরণ করে আন্তর্জাতিক এই সংস্থাটি। বিতরণকালে যাকাত ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সারিবদ্ধভাবে দুস্থদের হাতে এসব সামগ্রী তুলে দেন। হাড়কাঁপানো শীতে নতুন কম্বল ও চাদর পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় উপকারভোগীরা।

সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি এ বিষয়ে শাইখ শাফী মুহাম্মদ আব্দুল বারী বলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধিরা এ অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে সব সময় আন্তরিক। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবানদেরও উত্তরের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।