সারাদেশ

মাগুরায় পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রিন্ট
মাগুরায় পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৫৫

মাগুরা শহরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে শহরের তাঁতিপাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাঁতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে রোহান রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডেভিল হান্ট অভিযান চলছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।