সারাদেশ

বারহাট্টায় ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ললিতা গ্রেপ্তার

প্রিন্ট
বারহাট্টায় ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ললিতা গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০০ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৪৯

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ললিতা (৪৩) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ললিতার আস্তানায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রিরত অবস্থায় তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ললিতা উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের কাছে তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।