গাইবান্ধা ও দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ও ৩৬৪ বোতল উইনকেরেক্সসহ ফেনসিডিল জাতীয় মাদক চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৯৫ পিস ইয়াবাসহ মো. ইমান হোসেন (৩৮) ও মো. আজম আলীকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২৩ ডিসেম্বর দুপুরে দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ দাইনুর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এসময় একটি বসতঘর তল্লাশি করে খাটের নিচে লুকিয়ে রাখা ৩৬৪ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জালাল (২৫) ও মো. মোশারফ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত