শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুবা হক। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহবুবা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের একাংশ সভাপতি এস এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহবুবা হক এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মতামত