শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে পূর্বপরিকল্পিত হামলা ও পরবর্তীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ধোপাঘাট এলাকায় ভুক্তভোগী মিনাল ও তার পরিবার এই কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৪ নভেম্বর মীরগঞ্জ এলাকায় এক হামলায় মিনালের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হলে বিবাদী পক্ষ সেই মামলা দুর্বল করতে পাল্টা অপহরণ নাটক সাজায়। গত ৩ ডিসেম্বর নুরজাহানের নাতি রিফাতকে অপহৃত দেখিয়ে মিনালের দুই চাচার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, যার ফলে তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, কথিত অপহৃত রিফাতকে মঙ্গলবার রাতে ঢাকার একটি বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে। মূলত আত্মগোপনে থেকে মিনালের পরিবারকে ফাঁসাতে এই মিথ্যা মামলা সাজানো হয়েছিল। এলাকাবাসী অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত