সারাদেশ

বটিয়াঘাটায় বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত

প্রিন্ট
বটিয়াঘাটায় বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১১

খুলনার বটিয়াঘাটায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের উদ্যোগে স্থানীয় এজি চার্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসেম্বলিজ অফ গড চার্চের সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেভা. যোনাথন এল. মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে যিশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার রাতে গ্রামজুড়ে নগরকীর্তনের আয়োজন করা হয়। হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেভা. প্রবীর মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিংকন হালদার সুবাস, জন দীলিপ সরকার এবং প্রধান শিক্ষক পলাশ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া উপজেলার মল্লিকের মোড়স্থ লুদের রাণী মা মরিয়ম গির্জাসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।