সারাদেশ

শ্রীপুরে খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রিন্ট
শ্রীপুরে খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪০

 মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া এসএআই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. শফিকুর রহমান।

সিনিয়র সহকারী শিক্ষক মো. তৈয়বুর রহমান ও মো. আল আমিন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শিকদার মঞ্জুরুল আলম, শিক্ষাবিদ শিশির শিকদার এবং মাওলানা আব্দুল গাফফার।

বক্তারা শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। পরে অতিথিরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।