সারাদেশ

সাংবাদিক পরিতোষ রায়ের সুস্থতা কামনায় বটিয়াঘাটা প্রেসক্লাবের বিবৃতি

প্রিন্ট
সাংবাদিক পরিতোষ রায়ের সুস্থতা কামনায় বটিয়াঘাটা প্রেসক্লাবের বিবৃতি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩৩

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিতোষ কুমার রায় গুরুতর অসুস্থ হয়ে নগরীর সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

যৌথ বিবৃতিতে সাংবাদিকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং দ্রুত সুস্থ হয়ে পেশাগত দায়িত্ব পালনে ফেরার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এস এম এ ভূট্টো, গৌরদাস ঢালী, আরিফুজ্জামান দুলু, মনিরুজ্জামান মনি, রিপন রায়, মহিদুল ইসলাম শাহীন, শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, নিখিলেশ গাইন, পরাগ রায়, তুরান হোসেন রানা প্রমুখ।