সারাদেশ

নারায়ণগঞ্জ-৩: এবি পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরিফুল ইসলাম

প্রিন্ট
নারায়ণগঞ্জ-৩: এবি পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরিফুল ইসলাম

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এবি পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরিফুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আরিফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনটি এবি পার্টির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আমরা এই আসনটি দলকে উপহার দিতে চাই। সুষ্ঠু ও সফল নির্বাচনের লক্ষ্যে আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি যুব পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির, সিদ্ধিরগঞ্জ থানা যুব পার্টির সভাপতি ফাহাদ হোসেন, সদস্য সচিব ওমর ফারুক এবং সদস্য মকবুল হোসেনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।