সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উন্নয়ন পর্যালোচনা সভা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উন্নয়ন পর্যালোচনা সভা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির বর্তমান কমিটির ৯ মাসের আয়-ব্যয় ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বাড়িওয়ালা ও সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দীর্ঘ ৯ মাসের কাজের খতিয়ান তুলে ধরা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মফিজ হোসেন মজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাস্তবায়িত কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন সভাপতি মুহাম্মদ ইউসুফ রশিদ। সভায় কমিটির নেতৃবৃন্দ জানান, গত ৯ মাসে তারা সফলভাবে বেশ কিছু উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন।

সভায় জানানো হয়, সমিতির উদ্যোগে এই প্রথম মাঠে বৃহৎ পরিসরে ঈদের নামাজ আয়োজন, হকার সমস্যার সমাধান, প্রতিটি গলির মুখে পরিচিতি সাইনবোর্ড স্থাপন এবং এসি-ডিসি লাইট লাগানো হয়েছে। এছাড়া মশক নিধন, রাস্তার যানজট নিরসনে ট্রাফিক নিয়োগ, মেইন রোড সংস্কার এবং অর্ধশতাধিক সামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে দোকানের ময়লা অপসারণ ও কোরবানি পশুর মাংস বণ্টনের ক্ষেত্রেও শৃঙ্খলা আনা হয়েছে।

সভায় উপস্থিত বাড়ির মালিক ও সদস্যরা সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন মতামত দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুক্তার সরকার, শফিকুর রহমান টয়, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও আব্দুর রহিম, অর্থ সম্পাদক আওলাদ হোসেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন মিয়া ও সাধারণ সম্পাদক হাজী নাজির আহমেদসহ সমিতির কার্যকরী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দোয়া ও সহযোগিতার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।