বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর নিউ মার্কেট প্রাঙ্গণে জেলা জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ও তারেক রহমান জিন্দাবাদ স্লোগানে মুখরিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাসাসের (প্রস্তাবিত) আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রাজু)। আলোচনা সভায় বক্তারা জাসাসের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনে সংগঠনের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে সাংস্কৃতিক কর্মীদের আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে জাসাস ও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতামত