সারাদেশ

বটিয়াঘাটায় জাতীয় পানি নীতি-২০২৫ প্রণয়নে গণশুনানি অনুষ্ঠিত

প্রিন্ট
বটিয়াঘাটায় জাতীয় পানি নীতি-২০২৫ প্রণয়নে গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০১

খুলনার বটিয়াঘাটায় প্রস্তাবিত জাতীয় পানি নীতি-২০২৫ প্রণয়ন উপলক্ষে গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ওয়ারপো এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপোর পরিকল্পনা পরিচালক (উপ-সচিব) নুর আলম।

কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তন ও পানির টেকসই ব্যবস্থাপনায় নতুন নীতিমালার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের পানির সমস্যা সমাধানে তরুণ প্রজন্মের গঠনমূলক মতামত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারপোর নির্বাহী প্রকৌশলী মোঃ আলী আশরাফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।