সারাদেশ

ওসমানের হত্যাকারীদের ধরতে ব্যর্থতা সরকারের অর্জনকে ম্লান করবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
ওসমানের হত্যাকারীদের ধরতে ব্যর্থতা সরকারের অর্জনকে ম্লান করবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:১৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি করার ১৫ দিন পার হলেও ঘাতককে গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। এই বিচারহীনতা বর্তমান সরকারের অনেক বড় অর্জনকেও ম্লান করে দেবে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগর কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ প্রশ্ন তুলে বলেন, যাঁর জানাজায় রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন, তাঁর হত্যাকারীকে ধরতে রাজপথে নামতে হবে কেন, গোয়েন্দা বাহিনী ও পুলিশের আধুনিক সরঞ্জাম ও জনবল কোথায়, পলায়নরত ফ্যাসিবাদের দোসরেরা কি এখনো আইনশৃঙ্খলা বাহিনীতে শক্তিশালী অবস্থানে রয়েছে, তিনি সতর্ক করে বলেন, যদি অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে আগামী নির্বাচনে জাতীয় নেতাদের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হবে।

সভায় তিনি দেশের শান্তি ও ইনসাফ কায়েমে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় মহানগর ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।