নারায়ণগঞ্জের বন্দরে পুলিশি অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুটপাটের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৪৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লার ছেলে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মদনগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শাহী মসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আল আমিন বুলবুল ছাত্রদের খাবার সরবরাহ করে আসছিলেন। এর জের ধরে গত ২২ জুলাই রাতে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল আওয়ামী লীগ সমর্থক শাহী মসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে হামলা চালায়। হামলাকারীরা গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা ও চার্জার এবং ১টি টেলিভিশন লুট করে নিয়ে যায়।
বন্দর থানা পুলিশ জানায়, ওই লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত