আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মাওলানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর। দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্তে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ ও জাতির স্বার্থই আমাদের কাছে এখন মুখ্য। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসের শেষে তিনি ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি শুভকামনা জানিয়ে তার পক্ষে কাজ করার ইঙ্গিত দেন। জোটের ঐক্য ধরে রাখতেই জামায়াতের এই শীর্ষ নেতা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মতামত