আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুর রহমানের নিকট তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে নজরুল ইসলাম আজাদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করেছি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবে।
দলের ভেতর ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দলের দুর্দিনে যারা নেতাকর্মীদের পাশে ছিল, জনগণ তাদের চেনেন। যারা সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারা কখনোই দলীয় প্রার্থীর বিপক্ষে যেতে পারে না। সব বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
মনোনয়ন জমা দেওয়ার সময় নজরুল ইসলাম আজাদের সাথে জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত