সারাদেশ

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রিন্ট
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট মোহাম্মদ আলী সরকার (এমএএস) উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েছে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, শিক্ষার মান উন্নয়নে মানসম্মত পাঠ্যবইয়ের বিকল্প নেই। বিনামূল্যে বই বিতরণের এই সরকারি উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে। আমরা আশা করি, এই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায়।