জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের প্রার্থী আখতার হোসেনের বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। পেশায় শিক্ষানবিশ এই আইনজীবীর নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের এই বার্ষিক আয় হয়। তার নিজের নামে নগদ ১৩ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৪ লাখ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা।
নিজের নামে ৭ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১০ লাখ টাকার স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। তার মোট অস্থাবর সম্পদের মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা। স্থাবর সম্পদ বলতে তার নিজের নামে ১৮ শতাংশ কৃষিজমি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২৩ হাজার টাকা।
মতামত