মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) মাদ্রাসার নিজস্ব চত্বরে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রকৌশলী আলহাজ্ব মুন্সী মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কাজী হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী।
মাহফিলে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক কাইয়ুবী ও হাফেজ ক্বারী মাওলানা শামসুল হক বেলালী। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, মুহতামিম হাফেজ মো. আব্দুল্লাহ এবং স্থানীয় ৫টি মসজিদের খতিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনজন ছাত্রকে হাফেজ সম্পন্ন করায় দস্তারবন্দী (পাগড়ি) পরিয়ে দেন ওলামায়ে কেরামগণ। মাহফিলে নারী ও পুরুষদের জন্য পৃথক প্যান্ডেলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মতামত