শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়ায় শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোহাম্মদ মাইন উদ্দিন আহমেদ।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পল্লী বিদ্যুৎ সমিতি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতামত