পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়ার ছেলে উজ্জল দীর্ঘদিন ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার (১৫ মে) সকালে ছোট ভাই মোহনের ওপর হামলা চালান তিনি। ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর উজ্জল পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মোহনের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত মোহন পেশায় পোশাকশ্রমিক ছিলেন। অন্যদিকে অটোরিকশাচালক উজ্জল মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় তাঁদের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের পরপরই উজ্জল পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শরীয়তপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মতামত