সারাদেশ

রংপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির মতবিনিময়

প্রিন্ট
রংপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির মতবিনিময়

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:১৯

রংপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহানগরীর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

সভায় বক্তারা নির্বাচনের প্রস্তুতি ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।