সারাদেশ

ফুলবাড়ীতে জুলাই বিপ্লবে আহত ওবাইদুলের কৃষি বিপণন কেন্দ্রের উদ্বোধন

প্রিন্ট
ফুলবাড়ীতে জুলাই বিপ্লবে আহত ওবাইদুলের কৃষি বিপণন কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৬

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে আহত মোঃ ওবাইদুল হকের উদ্যোগে ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকায় মেহেদি মেরাজ ট্রেডার্স নামে একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। সার, বীজ ও কীটনাশকের খুচরা ও পাইকারি এই বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ কৃষকদের জন্য অত্যন্ত জরুরি। বিপ্লবে আহত একজন লড়াকুর এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং কাশিপুর ইউপি সদস্য ফেরদৌস হোসেন এবং স্থানীয় জামায়াত কর্মী মোহাম্মদ মোস্তফা।

আহত ওবাইদুল হক জানান, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে কৃষি সেবার মাধ্যমে স্বাবলম্বী হতেই তিনি এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়।