সারাদেশ

বন্দর মুছাপুরে মাসুম বিল্লাহর গণসংযোগ: সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদ গড়ার অঙ্গীকার

প্রিন্ট
বন্দর মুছাপুরে মাসুম বিল্লাহর গণসংযোগ: সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদ গড়ার অঙ্গীকার

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩৬

বন্দর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দিনভর ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রচারণা চলাকালীন মুফতি মাসুম বিল্লাহ স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন। এসময় তিনি হাতপাখা মার্কায় ভোট চেয়ে নগর উন্নয়ন ও জনকল্যাণে নিজের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। মুফতি মাসুম বিল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা নগর উন্নয়ন ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলব। তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। গণসংযোগে মুফতি মাসুম বিল্লাহর সাথে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা মাসুদ রানা, হাসান ইমাম মুন্সি, ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা। এসময় দলটির কর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।