সারাদেশ

বন্দরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১০:৪৭

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২), জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) এবং আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫), টিপন (৫০) ও আব্দুর রব (৫৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনের ব্যত্যয় ঘটিয়ে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তিনি।