সারাদেশ

জলঢাকাকে আধুনিক গড়তে ওবায়দুল্লাহ সালাফীর ৬ দফা ইশতেহার

প্রিন্ট
জলঢাকাকে আধুনিক গড়তে ওবায়দুল্লাহ সালাফীর ৬ দফা ইশতেহার

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আধুনিক, টেকসই ও উন্নত জলঢাকা গড়তে ৬ দফার এই পরিকল্পনা তুলে ধরেন। সালাফীর ঘোষিত ইশতেহারে অগ্রাধিকার পাওয়া ৬টি মূল স্তম্ভ হলো, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন, সবার জন্য স্বাস্থ্যসেবা এবং সমানাধিকার প্রতিষ্ঠা। জলঢাকা পৌর শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়ক এবং একটি আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের সংযোগস্থলে ১০ শয্যার হাসপাতাল স্থাপন। সরকারি বরাদ্দ প্রাপ্তি ও ব্যয়ের হিসাব নিয়মিত জনসমক্ষে প্রকাশ করে দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। সংবাদ সম্মেলনে ওবায়দুল্লাহ সালাফী বলেন, নির্বাচিত হলে জলঢাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক সাদের হোসেন, উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার, সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ।